ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঋণে সুদহার কমিয়েছে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংক ঋণে সুদহার কমিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ও অগ্রণী। শিল্প ঋণে ২ শতাংশ পর্যন্ত সুদহার কমিয়ে ১১ শতাংশে নামিয়ে এনেছে ব্যাংক দুটি। এর আগে সুদহার ছিল ১৩ শতাংশ। পরিচালনা পর্ষদের অনুমোদনসাপেক্ষে জনতা ব্যাংক নতুন সুদহার চলতি মাসের ১ তারিখ থেকে এবং অগ্রণী ব্যাংক সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে। সরকারি খাতের আরও চারটি ব্যাংক শিগগির তাদের ঋণের সুদহার কমাবে বলে আভাস মিলেছে।

প্রাপ্ত তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ১৩ শতাংশ সুদে ক্ষুদ্র, মাঝারি ও বড় শিল্পে মেয়াদি ঋণ বিতরণ করছিল। এসব ক্ষেত্রে সুদহার ২ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ। গত বৃহস্পতিবার সব ক্ষেত্রে সুদহার কমানোর বিষয়ে নির্দেশনা জারি করে শাখা ব্যবস্থাপকদের কাছে চিঠি পাঠানো হয়। সেখানে ১ অক্টোবর থেকে নতুন এ সুদহার হিসাব করতে বলা হয়েছে।

একইভাবে ব্যাংকটি চলতি মূলধনের ওপর ঋণের সুদহার ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১-১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আবাসন খাতেও সুদহার ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১-১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অগ্রণী ব্যাংক গত সেপ্টেম্বরে ঋণের সুদহার কমায়। অন্য সব সরকারি ব্যাংকের চলতি মাস থেকে নতুন সুদহার কার্যকর করার কথা রয়েছে। এর আগেও সরকারি ব্যাংকগুলো কয়েক দফা সুদহার কমায়।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, ১ অক্টোবর থেকে ব্যাংক ঋণের সুদহার ১৩ থেকে ১২ এবং ১২ থেকে ১১ শতাংশে কমিয়ে আনা হয়েছে। ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আমানতের সুদহার কমলেও সম্প্রতি একটু করে বাড়ছে। মূলত দীর্ঘ সময় পর বেসরকারি খাতে ঋণ চাহিদা বৃদ্ধির ফলে এমনটি হয়েছে।

গত আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ১৭ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির এ প্রবণতায় গত আগস্টে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার বেড়ে ৪ দশমিক ৯৩ শতাংশে ওঠে। আগের মাস জুলাইয়ে যা ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ।

এর আগের মাস শেষে ছিল ৪ দশমিক ৮৪ শতাংশ। গত তিন মাসে এভাবে সুদহার একটু করে বেড়েছে। দেশে বিদ্যমান ৫৭টি ব্যাংকের বর্তমানে প্রায় ১০ হাজার শাখা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর শাখা সংখ্যা পঁাচ হাজারের মতো। এর ফলে এসব ব্যাংকে ঋণে সুদহার কমানো হলে তার প্রভাব পড়ে অনেক বেশি।

প্রসঙ্গত, মুক্তবাজার ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক সুদহার নির্ধারণ করতে পারে না। তবে ব্যাংকগুলো নিজেরা যে কোনো সদ্ধিান্ত নিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণে সুদহার কমিয়েছে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক

আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭