ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেন্যু জটিলতায় পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফেডারেশন কাপ ফাইনালকে ঘিরে সোমবার সারাদিন উত্তেজনা ও নাটকের মধ্যে কাটে। শেষ পর্যন্ত ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’-এর ফাইনাল সোমবার বিকাল সাড়ে পাঁচটায় হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ম্যাচটি বুধবার ২০ মে একই সময়ে কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফাইনালের ভেন্যু নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়। মোহামেডানের পক্ষ থেকে জানানো হয়, কিংস অ্যারেনায় নিরাপত্তা ও মাঠের প্রস্তুতি নিয়ে তাদের আপত্তি আছে। সে কারণে তারা ওই মাঠে খেলতে রাজি হয়নি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই ক্লাবের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। কিন্তু রাত ৯টা পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বাফুফের কর্মকর্তারা জানান, ভেন্যু পরিবর্তন বা ফাইনাল পুনর্নির্ধারণ নিয়ে বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছিল।

পরে বাফুফের মিডিয়া বিভাগ আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘অনিবার্য কারণবশত’ ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেন্যু জটিলতায় পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল

আপডেট সময় ০১:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬