ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলাধুলার প্রসারে ঢাকা-তুরস্কের যৌথ উদ্যোগের আলোচনা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

তুরস্কের ইস্তাম্বুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১২ মে তুরস্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়া বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি বা ‘কান্ট্রি গেমস’ রক্ষা করা অপরিহার্য। কীভাবে এই দেশীয় খেলাগুলোকে আরও আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, সে বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং এথনোস্পোর্টসের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ে তার সংস্থা সর্বদা পাশে থাকবে।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে এবং ভবিষ্যতে দুই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা একে অপরের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেলাধুলার প্রসারে ঢাকা-তুরস্কের যৌথ উদ্যোগের আলোচনা

আপডেট সময় ০৯:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬