ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই

আকাশ জাতীয় ডেস্ক:  

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, অতীতের সরকারগুলোর ব্যর্থতা এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষাপট থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে দেশ পুনর্গঠনের একটি সম্ভাবনা তৈরি হলেও প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে। এর দায় বর্তমান সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদি বাজারে অনুষ্ঠিত জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। পাশাপাশি হাম রোগে শত শত শিশুর মৃত্যু হলেও সরকারের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করায় জনগণের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনদুর্ভোগ কমানো এবং স্বৈরতন্ত্রের স্থায়ী অবসান নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনপ্রত্যাশা পূরণে আমাদের অঙ্গীকার পূরণে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের সংগ্রামে নেতৃত্ব দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই

আপডেট সময় ০৭:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬