ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে (আল্টিমেটাম) দিয়েছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ে গ্রেপ্তারে ব্যর্থ হলে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ঘটনায় ৪৮ ঘণ্টা বেঁধে দিয়ে ছয় দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো—অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে; যদি এ দাবি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার সম্পূর্ণ দায় স্বীকারপূর্বক প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে; হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে; ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়ে তাঁদের কুইক রেসপন্স টিমে অন্তর্ভুক্ত করতে হবে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান জানান, ক্যাম্পাসে গত এক মাসে চার থেকে পাঁচটি এমন বহিরাগত কর্তৃক মেয়েদের হেনস্তার ঘটনা ঘটেছে। গত পরশু রাতে ধর্ষণচেষ্টা করা হয়েছে। এরকম ঘটনার পুরো দায়ভার যায় প্রক্টোরিয়াল বডির ওপর। কারণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টোরিয়াল বডির। সেই প্রক্টর যখন আমাদেরকে বলে—‘এগুলোর প্রশ্ন আমাকে করবেন না, এই প্রশ্ন করেন রেজিস্ট্রার বিল্ডিংকে, ওই প্রশ্ন করেন ভিসিকে’—এভাবে যখন অজুহাত দেখান, তখন আসলে আমরা বিশ্বাস করি যে এই প্রক্টর ব্যর্থ। তাই ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সুরাহা না হলে ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলোকে ইতিবাচক হিসেবে নিয়েছি। যে জায়গাগুলোতে অতি দ্রুত সমাধান করা যায়, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা ইতোমধ্যে প্রশাসনের উচ্চ মহলে যোগাযোগ করেছি। আশা করছি, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় ০৬:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬