ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফতুল্লায় ডিশ অফিসে আ.লীগ নেতা খুন

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ লাইন ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে নাছির নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ ঘটনা ঘটে।

নিহত নাছির (৬০) ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ডিশ ব্যবসা পরিচালনা করেন। একই সঙ্গে আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তবে তার কোনো দলীয় পদ-পদবি নেই বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী জানান, দলীয় পদপদবি না থাকলেও আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের সামনে থাকতেন নাছির। এলাকায়ও সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের অভিযোগ নেই। প্রতিদিনের মতো নাছির তার ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার সময় হঠাৎ তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় অফিসে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ডিশ অফিস থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। তাকে সে চিনেন না।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। লাশ খানপুর হাসপাতাল থেকে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাছির হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফতুল্লায় ডিশ অফিসে আ.লীগ নেতা খুন

আপডেট সময় ০৬:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬