ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

হরমুজ প্রণালি খুলতে ইরানকে প্রভাবিত করবে চীন : মার্কিন অর্থমন্ত্রীর ধারণা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

চীন নিজেদের স্বার্থে ইরানকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালি খুলতে প্রভাব খাটাতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের প্রেক্ষাপটে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে (পূর্বে রেকর্ডকৃত) তিনি এই মন্তব্য করেন।

স্কট বেসেন্ট বলেন, চীন যথাসম্ভব চেষ্টা করবে যাতে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হয়। তার ভাষায়, আমি মনে করি, তারা যা করতে পারে তা-ই করবে। তিনি জানান, এই প্রণালি চালু রাখা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় রুট।

তিনি আরও বলেন, চীন পর্দার আড়ালে থেকে ইরানের নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তবে তিনি এটাও ইঙ্গিত দেন যে, ইরানের ওপর বাইরের দেশের প্রভাব সীমিত। তার ভাষায়, ইরানের নেতৃত্বের ওপর যতটুকু প্রভাব খাটানো সম্ভব, সেই সীমার মধ্যে থেকেই চীন কাজ করবে।

হরমুজ প্রণালি ফারস উপসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বে তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে হয়। ফলে এটি বন্ধ বা অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়ে।

অর্থমন্ত্রী বেসেন্ট আরও জানান, চীন শিগগিরই বোয়িং বিমানের বড় একটি অর্ডার ঘোষণা করতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে জ্বালানি রপ্তানিও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

হরমুজ প্রণালি খুলতে ইরানকে প্রভাবিত করবে চীন : মার্কিন অর্থমন্ত্রীর ধারণা

আপডেট সময় ০৫:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬