ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার: রাশেদ খান

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার কাছে মনে হয়েছে যে তিনি নিজেই মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় এক ধরনের নিমগ্ন হয়ে আছেন। কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে আমার কাছে মনে হয় না।

রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলছে এটা আসলে কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। আমি দেখলাম তিনি সম্প্রতি তার একটি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ভাষায় কথা বলেছেন, তার নামটাও সুন্দরভাবে পুরোপরি উচ্চারণ করছেন না। তার বক্তব্য আমার কাছে মনে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে অনেক ছোট। এমনকি তিনি বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ব্যবসা করেন। অত্যন্ত আইনজ্ঞ এবং রাজনৈতিকভাবে ক্লিন ইমেজের মানুষ তার বিরুদ্ধে তিনি এধরনের মিথ্যাচার করলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশেদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে নিয়ে কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, প্রধানমন্ত্রী মেয়েকে ফুটবলে দিয়েছেন আর সহধর্মিণীকে হাসপাতালে দিয়েছেন। এই কথা-বার্তাগুলো একজন সুস্থ সবল মানুষের সঙ্গে যায় না। আমার কাছে মনে হয়েছে যে, তিনি একজন অসুস্থ মানুষ, তার চিকিৎসার প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে তার শরীরে অনেক বেশি নিকোটিন জমে গেছে। এবং এটার প্রতিক্রিয়ায় তিনি এ ধরনের আবোল-তাবোল বকতেছেন। জামায়াতের বিরুদ্ধেও তিনি যে ধরনের কথা-বার্তা বলেছেন, আমরাও কিন্তু জামায়াতের সমালোচনা করি। কিন্তু তার সমালোচনার ভাষা সঠিক নয়।’

গণঅধিকার ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, ‘কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছিলেন, আমি কয়েকটা বিষয় তুলে ধরি। তিনি জামায়াতকে বলেছিলেন—জামায়াত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে জামায়াত ভণ্ডামি করছে, জামায়াত মুনাফেকের দল, জামায়াত ধর্মের চেতনার নামে ব্যবসা করছে, জামায়াতের মুখে এক অন্তরে আরেক। তিনি এসব কথা-বার্তা জামায়াত সম্পর্কে বলেছেন। তিনিই পরবর্তীতে জামায়াতের কাছ থেকে আসন ভাগাভাগি করে ঢাকা-৮ আসনে নির্বাচন করেছেন। মানে ব্যক্তি কতটা নৈতিকতা বিবর্জিত হলে যে দল সম্পর্কে এ ধরনের কথা-বার্তা বলেছেন আবার সেই দলের কাছ থেকে আসন ছাড় নেয়।’

‘এই মুহূর্তে লক্ষ্য করছি যেহেতু তিনি এখন জামায়াতের আইডল হচ্ছেন। জামায়াত তাকে মাথায় তুলে নাচতেছে। পাটওয়ারী এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপি ব্যাশিং করছে। বিএনপির শীর্ষ নেতাদেরকে নিয়ে তিনি একের পর এক অত্যন্ত বাজে ভাষায় কথা বলছেন।’

রাশেদ আরও বলেন, বিএনপির এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে যেখানে সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছে। সেখানে তিনি এসব কর্মসূচিকে লাল কার্ড দেখাবে। এ ধরনের কথা-বার্তা বলছেন। দেখেন রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়। আমরাও সমালোচনা করি। কিন্ত সমালোচনার ভাষা যদি এতোটাই জঘন্য হয় তাকে আসলে রাজনীতিবিদ বলা যায় না। নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিবিদ নন। তিনি একজন পলিটিক্যাল জোকার। এনসিপির প্রতি আমি আহ্বান করবো নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা হাসপাতাল ভর্তি করেন এবং তার ডোপ টেস্ট করা দরকার। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। নিয়মিত গাজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।

তিনি আমার কাছে মনে হয়েছে যে নিজেই মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় এক ধরনের নিমগ্ন হয়ে আছেন। কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে আমার কাছে মনে হয় না বলেও মন্তব্য করেন রাশেদ খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার: রাশেদ খান

আপডেট সময় ০২:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬