ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নগ্ন অবস্থায় জঙ্গল থেকে কলেজ ছাত্রী উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জঙ্গল থেকে গণধর্ষনের শিকার এক ছাত্রীকে অচেতন অবস্থায় জঙ্গল থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধর্ষিতা রাজশাহীর একটি কলেজে অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং এ অধ্যয়নরত ছাত্রী। তিনি গাজীপুরের মাঝখোলা এলাকায় একটি মেসে ভাড়া থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করেন। শনিবার (১৪ অক্টোবর) ভালুকার উথুরা জঙ্গল থেকে তরুণীকে উদ্ধার করা হয়। ধর্ষিত তরুণীর সঙ্গে কাগজপত্র, দুটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম জানান, সকালে ভালুকার নারাঙ্গী গ্রামের জঙ্গলে উলঙ্গ অবস্থায় তরুণীকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে জানালে মেয়েটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল্লাহ জানান, নেশাজাতীয় কিছু খাইয়ে একাধিক ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, অচেতন অবস্থায় পুলিশ প্রথমে তরুণীকে ভালুকা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি সুস্থ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নগ্ন অবস্থায় জঙ্গল থেকে কলেজ ছাত্রী উদ্ধার

আপডেট সময় ১২:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭