ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আইপিএলে ১৩ বলের ফিফটিতে উর্ভিলের রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

উর্ভিল প্যাটেল ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড গড়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার।

আইপিএলের ইতিহাসে এর আগে ২০২৩ সালে ইয়াশাসভি জয়সওয়ালও ১৩ বলে ফিফটি করেছিলেন। ফলে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম লেখালেন উর্ভিল।

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে ব্যাটিংয়ে নামেন উর্ভিল। প্রথম বলে এক রান নেওয়ার পর শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। আভেশ খানের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকানোর পর দিগ্বেশ রাঠির ওভারে মারেন টানা চার বলে ছক্কা, ছক্কা, চার ও ছক্কা। এর মধ্যে একটি ছক্কার দূরত্ব ছিল ৯৮ মিটার।

১১ বলে ৪৮ রানে পৌঁছে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ১৩ বলেই পঞ্চাশ পূর্ণ করেন তিনি।

ফিফটির পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান উর্ভিল। তবে ৬৫ রানে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। ২৩ বলের ইনিংসে তিনি হাঁকান ৮টি ছক্কা ও ২টি চার।

আইপিএলে এটি উর্ভিলের দ্বিতীয় মৌসুম। ২০২৩ সালে গুজরাট টাইটান্স তাকে দলে নিলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পরে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে ধীরে ধীরে জায়গা করে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

আইপিএলে ১৩ বলের ফিফটিতে উর্ভিলের রেকর্ড

আপডেট সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬