ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। কারণ, শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায়, তাহলে দেশের নতুন প্রজন্মকে ধ্বংস করা যায়। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শিক্ষা খাত নিয়ে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হলো।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরিদপুরের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধি। এ ব্যাধিকে যদি মোকাবিলা বা বন্ধ করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই এবং সুশিক্ষার কোনো বিকল্প নেই।

সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

এর আগে শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি।

এদিকে ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল আসার আগেই উদ্বোধন অনুষ্ঠান শুরু করায় তাদের সমর্থকরা সভাস্থলে গিয়ে স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন। অনুষ্ঠান শুরুর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬