ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

রবিনহো জুনিয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সান্তোস এফসির অনুশীলনে ১৮ বছর বয়সী তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কে জড়িয়ে এবং তাকে চড় মেরে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি দেপোর্তিভো রেকলেটার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার জানান, উত্তেজনার মুহূর্তে তিনি মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলেন। অভিজ্ঞ এই ফরোয়ার্ড স্বীকার করেন, অনুশীলনের সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তিনি যা করেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

নেইমার জানান, তিনি ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়র এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।

সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র এই বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে সান্তোস এফসি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তবে ড্রেসিংরুমের এই উত্তেজনা নিরসনে নেইমার নিজেই উদ্যোগী হন এবং পুরো দলের সামনে রবিনহো জুনিয়রের কাছে দুঃখ প্রকাশ করেন।

পাল্টা রবিনহো জুনিয়রও তার আচরণের জন্য ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিনহো জুনিয়র শারীরিক লাঞ্ছনার বিষয়টি নিশ্চিত করলেও জানান, নেইমার দ্রুতই নিজের ভুল বুঝতে পেরেছিলেন। শৈশবের আইডলের এমন আচরণে তিনি কিছুটা মর্মাহত হলেও নেইমারের আন্তরিক ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন এবং ক্লাব ছাড়ার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সান্তোসেই মনোনিবেশ করার কথা জানিয়েছেন।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সান্তোসের প্রধান কোচ কুকা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, অনুশীলনে এ ধরনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে নেইমারের দাবি, তার বিশ্বব্যাপী পরিচিতির কারণে বিষয়টি যতটা বড় করে দেখা হচ্ছে, ফুটবল মাঠে বা অনুশীলনের তীব্র উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। তবে সব তিক্ততা কাটিয়ে বর্তমানে দুই খেলোয়াড়ের মধ্যেই সুসম্পর্ক বজায় রয়েছে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

রবিনহো জুনিয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার

আপডেট সময় ০৬:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬