ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

নতুন ইতিহাস গড়তে চান টাইগার কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার (৬ মে) সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ ফিল সিমন্স।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে অতীত হিসেবেই দেখছেন তিনি। সিমন্স জানান, আগের সাফল্য নিয়ে ভাবার সময় নেই—এবারের সিরিজে নতুন করে ইতিহাস গড়াই তাদের লক্ষ্য।

দলের তরুণ পেসার নাহিদ রানা সম্পর্কে কোচ বলেন, তার সবচেয়ে বড় শক্তি হলো নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা, যা তাকে আরও কার্যকর করে তোলে।

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট প্রসঙ্গে সিমন্স জানান, মুশফিক প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেন—তা প্রথম হোক বা শততম। একই মনোভাব নিয়ে তিনি সামনে খেলবেন বলেও কোচের বিশ্বাস।

সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া নিয়ে সিমন্স বলেন, এটি মূলত মানসিকতার পরিবর্তন। তবে দলে এমন অনেক খেলোয়াড় আছেন যারা বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটের প্রস্তুতিতে ছিলেন, ফলে ফরম্যাট বদলের প্রক্রিয়াটি ততটা কঠিন হবে না বলেই মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

নতুন ইতিহাস গড়তে চান টাইগার কোচ

আপডেট সময় ০৩:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬