ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

ভালো খেলার পুরস্কার পেলেন তাওহীদ–শরীফুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। সিরিজে দুই ম্যাচে ৮৪ রান করেন হৃদয়। প্রথম ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা।

এর প্রভাব পড়েছে আইসিসি টি-টুয়েন্টি র‍্যাংকিংয়েও। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ৩৭তম পজিশনে আছেন।

অধিনায়ক লিটন দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমান টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ৫২তম। এই তালিকার শীর্ষে যথারীতি রাজত্ব করছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো সময় কাটানো টাইগার বোলাররাও আইসিসি র‍্যাংকিংয়ে বড় পুরস্কার পেয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং আর ধারাবাহিক সাফল্যের ফল হিসেবে স্পিনার মেহেদী হাসান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকায় ১৭ নম্বরে।

তবে র‍্যাংকিংয়ের তালিকাতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসার একলাফে ৯ ধাপ টপকে বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে।

সিরিজের কঠিন সময়ে ব্রেকথ্রু এনে দেওয়া আর মিতব্যয়ী বোলিং শরীফুলকে এই বড় লাফ দিতে সাহায্য করেছে। নিউজিল্যান্ড সিরিজে না খেলায় বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান ১২তম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

ভালো খেলার পুরস্কার পেলেন তাওহীদ–শরীফুল

আপডেট সময় ০৫:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬