ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক :

রাকিব হোসেন ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর দুর্দান্ত নৈপুণ্যে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। কোয়ালিফায়ার-১ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংস। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। সাদ উদ্দিনের পাস থেকে দূরূহ কোণ থেকে নেওয়া রাকিব হোসেনের শক্তিশালী শটে গোল করে লিড এনে দেন তিনি।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ব্রাদার্স কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ২৭তম মিনিটে দোরিয়েলতনের দৃষ্টিনন্দন ওভারহেড কিক জালে গেলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়ায় বসুন্ধরা কিংস। ৭০তম মিনিটে ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সহজেই নিজের প্রথম গোল করেন দোরিয়েলতন। এর চার মিনিট পর আবারও গোল করে ব্যবধান ৩-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাদার্স ইউনিয়ন।

ম্যাচের শেষ দিকে বদলি নেমে সাব্বির হোসেন দূর থেকে জোরালো শটে গোল করলে ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় কিংসের।

এই জয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিল বসুন্ধরা কিংস। অন্যদিকে হারলেও টুর্নামেন্টে টিকে আছে ব্রাদার্স ইউনিয়ন। তারা কোয়ালিফায়ার-২ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি-এর মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার-৩ এ। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ: পুলিশ সুপার বললেন যা

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে কিংস

আপডেট সময় ০৫:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬