ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জয়ের পরও সংযত তরুণ ডান-হাতি পেসার নাহিদ রানা। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই। নিজের প্রক্রিয়াতে আস্থায় রাখতে চান তিনি। পিসিএলে পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন নাহিদ। ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ২২ রান দিয়ে নেন দুই উইকেট।

সোমবার দেশে ফিরে বিমানবন্দরে নাহিদ বলেন, ‘দল যা চেয়েছিল, তা পূরণ করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

পেশোয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন এই পেসার, ইকোনমি ৫.৪৪। লাহোরে রবিবাসরীয় ফাইনালে নাহিদ ছিলেন দুর্দান্ত। গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান শূন্য রানে। করেন সর্বোচ্চ ১৫টি ডট বল।

নাহিদ নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন থামে ১২৯ রানে। জালমি জিতে যায় পাঁচ উইকেট ও ২৮ বল হাতে রেখে।

সামনে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। টি-টোয়েন্টির সাফল্যে ভেসে যেতে চান না নাহিদ। তিনি বলেন, ‘টেস্ট আর টি-টোয়েন্টি এক নয়। আমি আমার প্রক্রিয়ার মধ্যেই থাকতে চাই।’

পাকিস্তানে খেলার অভিজ্ঞতা নিয়ে এই তরুণ পেসার বলেন, ‘অভিজ্ঞতা ভালো। আমি উপভোগ করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

আপডেট সময় ০৩:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬