ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডার কোচ হলেন দেসাই

আকাশ স্পোর্টস ডেস্ক :

কানাডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন ভারতীয় মন্টি দেসাই। এর আগে আফগানিস্তান ও নেপালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেসাই। এছাড়াও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন দলের কোচ হিসেবে ২০ বছরের অভিজ্ঞতা আছে ৫১ বছর বয়সী দেসাইয়ের।

নেপালের দায়িত্বে থাকাকালে কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য পেয়েছেন তিনি। তার অধীনে ওয়ানডে মর্যাদা ফিরে পায় নেপাল। পাশাপাশি আইসিসির একাধিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।

কানাডার কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত ভারতের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করা দেসাই। তিনি বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিতবোধ করছি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ। কানাডায় কাজের আগের অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমার। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের প্রসারে সহযোগী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেপাল ও আফগানিস্তানের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস-শৃঙ্খলা এবং নির্ভীক মানসিকতা থাকলে কি-কি অর্জন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কানাডারও ভালো সুযোগ আছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা যায়।’

এক বিবৃতিতে কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি অরবিন্দর খোসা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো পারফরমেন্স, পেশাদারিত্ব এবং নতুন উদ্যমের মাধ্যমে ক্রিকেট কানাডার অবস্থান পুনরুদ্ধার করা। মন্টি দেশাইকে নিয়োগ দেওয়া এই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ। সহযোগী দেশগুলোর সঙ্গে বিশেষ করে নেপাল ও আফগানিস্তানের সঙ্গে তার অভিজ্ঞতা প্রমাণ করে, কিভাবে নেতৃত্ব-শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে বদলে দিতে পারেন দেসাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কানাডার কোচ হলেন দেসাই

আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬