ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৭ জন মারা যান। আহত হন আরও কয়েক জন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন তারা।

পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শ্রমিকবাহী ট্রাকটি উল্টে যায়। এসময় পথচারীরা আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দু’জন নারী শ্রমিকও রয়েছেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬