ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী সাদিক কায়েম ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক ‘রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’:মিতু ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই জ্যামে থাকা মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান ‘ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে’ সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই আমাদের এই অবস্থান নিতে হয়েছে: সালাহউদ্দিন ‘ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখানোর কারণেই মুক্তিযুদ্ধ’: শফিকুর রহমান

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (বুধবার) দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে বিকাল চারটার কিছু সময় পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আজকের ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ পেত। কিন্তু বন্দরনগরীতে সকাল থেকেই আবহাওয়া ছিল প্রতিকূল।

দুপুরের দিকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়।

খেলা চালু করা শেষ সময় ছিল ৪টা ৫০ পর্যন্ত। কিন্তু বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে, থামার কোনো লক্ষণ নেই। যে কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে ৩০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়াল বাংলাদেশ দলের। আগামী ২ মে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলে; ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও ঘরে রেখে দেওয়ার সুযোগ পাবে। তবে হেরে গেলে সিরিজে ১-১ ব্যবধানে ভাগ বসাবে সফরকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

আপডেট সময় ০৪:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬