ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৯০০০ রানের মাইলফলক, আইপিএলে অনন্য রেকর্ড কোহলির

আকাশ স্পোর্টস ডেস্ক :

অনন‍্য অর্জন থেকে কেবল ১১ রান দূরে ছিলেন ভিরাট কোহলি। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলে হাতে ধরা দিল ওই অর্জন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই ব‍্যাটিং গ্রেট।

পরের ওভারে অবশ‍্য তিন বলের মধ‍্যে দুটি ছক্কা মেরে নিজের মতো করেই ম‍্যাচের সমাপ্তি টানেন রয়‍্যাল চ‍্যালেঞ্জ বেঙ্গালুরু ওপেনার। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে তিনি অপরাজিত থাকেন ২৩ রানে। একপেশে ম‍্যাচে সোমবার (২৭ এপ্রিল) দিল্লি ক‍্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ৭৬ রানের লক্ষ‍্য তারা পেরিয়ে গেছে ৮১ বল বাকি থাকতে।

বোলারদের রাঙিয়ে রাখা দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আইপিএল ক‍্যারিয়ারের পুরোটাই রেঙ্গালুরুতে খেলা কোহলি। ২৭৫ ইনিংসে আট সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে আইপিএলে কোহলির রান ৯ হাজার ১২। সর্বোচ্চ অপরাজিত ১১৩। স্ট্রাইক রেট ১৩৩.৮০ ও গড় ৪০.০৫।

প্রসঙ্গত, ভারতের এই ফ্র‍্যাঞ্চাইজি লিগে আট হাজার রানও নেই আর কারো। সাত হাজার আর করতে পেরেছেন কেবল রোহিত শার্মা (৭ হাজার ১৮৩)।

Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

৯০০০ রানের মাইলফলক, আইপিএলে অনন্য রেকর্ড কোহলির

আপডেট সময় ১১:১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬