ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে কিউইদের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের।কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮২ রানের বিশাল সংগ্রহ করে কিউইরা।

কিউইদের বিপক্ষে ১৮৩ রান করতে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।

নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে জিতেছে টাইগাররা। আর বাকি তিনটি জিতেছে রান তাড়া করতে নেমে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ দল। সেটাও আবার ২০২৩ সালে।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দু’জন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে দু’জনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করে মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন।

এরপর ফের একবার রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

ম্যাচে ১৩০ রানে ৫ উইকেট হারালেও অধিনায়ক নিক কেলির ২৭ বলে ৩৯ ও জশ ক্লার্কসনের অপরাজিত ১৪ বলে ২৭ রানে ৬ উইকেটে ১৮২ রান করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল, তানজিম ও মাহেদি।

Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৪:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬