ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ম্যাচ সেরা শান্ত, সিরিজ সেরা নাহিদ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করা বাংলাদেশ; আজ শেষ করল সিরিজ জয়ের মধ্য দিয়ে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা।

২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার প্রথম ম্যাচে ১০ ওভারে খরুচে বোলিংয়ে ৬৫ রানে শিকার করেন মাত্র ১ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ২৪৮ রানের টার্গেট তাড়ায় ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হেরে যায়।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন নাহিদ রানা। তার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৫ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন ডান হাতি এই পেসার।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও দারুণ বোলিং করেছেন নাহিদ রানা। সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে ১০ ওভারে মাত্র ৩৭ রানে ২ উইকেট শিকার করেন নাহিদ। তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাহিদ রানা।

তবে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান শান্ত-লিটন। চতুর্থ উইকেটে তারা ১৬০ বলে ১৭৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ১০১তম ম্যাচে ১৩তম ফিফটি হাঁকান লিটন।

Tag :
আপলোডকারীর তথ্য

ম্যাচ সেরা শান্ত, সিরিজ সেরা নাহিদ

আপডেট সময় ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬