ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক :  

দুই মাসে দুটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। গত মাসে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে টাইগাররা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একই ব্যবধানে হারাল বাংলাদেশ।

টানা দুই সিরিজ জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

তবে বাংলাদেশ ক্রিকেট দলকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে; আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮টি দলের মধ্যে থাকতে হবে। এর ব্যতিক্রম হলে বাছাইপর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর (১০৬) সেঞ্চুরি আর লিটন দাসের (৭৬) ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৮ রানের প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটের পতন হয় ৫৪ রানে। দলীয় ৬১ রানে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম। দলীয় ১০৮ রানে ফিফটি হাঁকিয়ে ফেরেন ওপেনার নিক কেলি। নিয়িমিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৪.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেন ফক্সক্রফট। তিনি দলের পরাজয় নিশ্চিত জেনেও শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান। ৫৯ রান করেন ওপেনার নিক কেলি। তার ইনিংসটি ৮০ বলে ৬টি চার আর একটি ছক্কায় সাজানো। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৭:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬