ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

র‌্যাংকিং অপরিবর্তিত, হ্যাটট্রিক শিরোপার মিশনে নামছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নারী ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঋতুপর্ণাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। র‌্যাংকিং পরিবর্তন না হলেও দুই পয়েন্ট কমেছে বাংলাদেশের। ঋতুপর্ণাদের বর্তমান পয়েন্ট ১ হাজার ১৬৬।

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম করলেও ঐ ম্যাচ থেকে ০.৩৯ রেটিং পয়েন্ট যোগ হয়। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে কমেছে ৪.৮৭।

আগামীকাল সাফ নারী টুর্নামেন্টের ড্র। সাফের ঢাকা কার্যালয়ে দুপুর একটায় শুরু হবে এই ড্র। আজ প্রকাশিত ফিফা র‌্যাংকিং অনুযায়ী সাফের ড্রয়ের পটগুলো সাজানো হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৯ ও নেপালের র্যাংকিং ৮৭। বাকি দেশগুলো বাংলাদেশের চেয়ে পিছিয়ে।

২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী টুর্নামেন্টের আসর। এবার বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা মিশন। গত দুবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফের টুর্নামেন্টের ফলাফল ১৬ জুন প্রকাশিতব্য ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

র‌্যাংকিং অপরিবর্তিত, হ্যাটট্রিক শিরোপার মিশনে নামছে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬