ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও জোরদার হচ্ছে। দুই দেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির একটি গভীর সম্পর্ক রয়েছে, যা ধরে রাখতে এবং পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে সম্পর্ক শক্তিশালী করতে উভয় দেশ কাজ করছে।

সোমবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জ্বালানি, যোগাযোগ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত। একই ইতিহাস ও ঐতিহ্য ধারণ করায় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কও গভীর। যেসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করলে দুই দেশের জনগণ উপকৃত হবে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে।

এ ছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকমিশনার প্রণয় ভার্মা সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গেও তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় ০৫:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬