ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হনুমান

আকাশ জাতীয় ডেস্ক:

রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান। যশোরের ঝিকরগাছায় ঘটে যাওয়া এই ঘটনাটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে উপস্থিত হয় আহত প্রাণীটি। কেউ কেউ বলছেন চিকিৎসা নিতেই হাজির হয়েছে আহত হনুমানটি। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ তার চিকিৎসা দেন।

চিকিৎসা দেওয়ার কিছু ছবি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। একই সঙ্গে আহত প্রাণীটিকে চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের প্রশংসাও করছেন অনেকে।

প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হওয়ার পর প্রাণীটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এমনকি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও গিয়েছিল বলে জানা গেছে।

তিনি আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে পড়ে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে।

চিকিৎসার সময় প্রাণীটির আচরণ ছিল বেশ শান্ত। কোনো ধরনের বাধা না দিয়ে চিকিৎসা নিতে দেয়। চিকিৎসকেরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসকদের মতে, হনুমানটির আচরণ অনেকটা বাকপ্রতিবন্ধী মানুষের মতো ছিল। যেন নিজের কষ্টটুকু বুঝিয়ে দিয়ে চিকিৎসা চাইছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হনুমান

আপডেট সময় ০৪:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬