ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলে জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপের যাত্রী নিহত হয়। নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে। তার বাবার নাম সেকেন মোল্লা। এছাড়া ঢাকায় নেওয়ার পথে নেশারউদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ (৪০) মারা যান।

দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।

এদের মধ্যে গুরুত্বর আহতদেরকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্নসহ কেটে গেছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

আপডেট সময় ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬