ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির ছেলে ও দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করে এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক ধারাবাহিক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তার এই দাবিগুলো পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ও ব্যবসা থেকে তুরস্ক ব্যাপক মুনাফা অর্জন করছে, অথচ সেখানে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দীর্ঘ দুই দশক ধরে উগান্ডা রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে উগান্ডার এই আত্মত্যাগকে তুরস্ক যথাযথ মূল্যায়ন করছে না দাবি করে তিনি এই ১০০ কোটি ডলারকে ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ বা নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, তুরস্ককে হয় এই অর্থ দিতে হবে অথবা দূতাবাস বন্ধের সম্মুখীন হতে হবে।

টাকা এবং বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার দোহাই দিয়ে তুরস্ক ভ্রমণে সর্তকতা জারি করেছেন। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, ‘পবিত্র ভূমি’ রক্ষায় তিনি নিজের অধীনে এক লাখ সৈন্য মোতায়েন করতে প্রস্তুত।

জেনারেল মুহুজি কাইনেরুগাবা এর আগেও এমন অদ্ভুত আচরণের জন্য আলোচনায় এসেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি উন্নত জাতের গাভী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তুরস্কের সঙ্গে এমন খামখেয়ালি আচরণের পর দুই দেশের কূটনৈতিক মহলে এখন চরম অস্বস্তি বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আপডেট সময় ০৮:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬