ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ‘আমেরিকা যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে ইরানও চুক্তির জন্য পূর্ণ প্রস্তুতি দেখাবে।’

ইসলামাবাদে যাওয়ার সময় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এক বছরেরও কম সময়ে দু’বার আলোচনা চলার সময় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কালিবাফ বলেন ‘আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি না।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি এই আলোচনাকে নিছক শক্তি প্রদর্শন বা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তেহরান তার সক্ষমতার ওপর নির্ভর করে ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত থাকবে।’

তিনি বলেন, ‘এটি প্রমাণ করে যে, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব সম্পন্ন, চূড়ান্ত পর্ব নভেম্বরে

ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান

আপডেট সময় ০২:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬