ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিএনপিকে ধন্যবাদ দেন তিনি।

নির্বাচনী লড়াইয়ের স্মৃতিচারণ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার অসংখ্য নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানা প্রতিকূলতা ও বহিষ্কারের ভয় উপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়েছেন। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আমার জন্য কাজ করেছেন এবং আমাকে ছেড়ে যাননি।

বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। কারণ, দলীয় মনোনয়ন না পাওয়ার ফলেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার সঙ্গে ছিল। কেবল দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে দেশজুড়ে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা অনুধাবন করার সৌভাগ্য হয়তো আমার হতো না।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রুমিন ফারহানা বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি আমাকে পরম স্নেহে রাজনীতিতে এনেছিলেন। আমি বিশ্বাস করি, এই সংসদে তার যে অনুপস্থিতি, সেই অপূর্ণতা কোনোদিন পূরণ হওয়ার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

আপডেট সময় ০৬:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬