ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা’ বলে, শিবির শুরু করেছে ‘নারায়ে তাকবির’ বলে

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের গলাচিপা গোয়ালিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১২ টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে শাহীনকে গ্রেফতার করতে অভিযানে যায় ডিবির একটি দল। শাহীনের বাড়ির সামনে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাঁর সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শাহীন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭