ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না:স্পিকারকে এমপি মনিরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না!—স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীকে প্রশ্ন করার ফ্লোর পেয়ে মনিরুল হক বক্তব্য শুরু করলে স্পিকার সংক্ষিপ্ত প্রশ্ন করার কথা মনে করিয়ে দেন। এ সময় এমপি মনিরুল মজা করে বলেন, স্পিকার খুব নির্দয় মানুষ। কখন মাইক অফ করে দেন বলা যায় না।

স্পিকারের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে কখনও এত ভয় পাইনি যতটা আপনার সামনে দাঁড়াতে ভয় পাই। তার এমন মন্তব্যের পর সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়।

রোববার বিকেল ৩টা ৩৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়। তার আগে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না:স্পিকারকে এমপি মনিরুল

আপডেট সময় ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬