ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এ খবর পাওয়া যায়।

পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার পিংকি রায়। এখন ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করছে।

পিংকি রায় জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। এরআগে দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬