ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য ও রাজধানীর শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রাসেলের বন্ধু রিপন দাস গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফয়সাল জানান, এ ধরনের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধের জেরেই একটি পক্ষ রাসেলকে গুলি করেছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি

আপডেট সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬