ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়।

পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে, গত ১৯ মার্চ আইআরজিসি জানায়, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যার ফলে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এক প্রতিবেদনে জানায়, একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

গত ২ মার্চ সেন্টকম জানায়, কুয়েতের আকাশে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। প্রাথমিকভাবে এটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের পক্ষ থেকেই ভুলবশত গুলি করার ঘটনা বলে ধারণা করা হয়।

প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ওই সময় সক্রিয় যুদ্ধ পরিস্থিতি চলছিল, যেখানে ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সামরিক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরাইল

আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬