ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. শাহ আলম ভূঁইয়া (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত মো. শাহ আলম ভূঁইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।

পরিবার ও দুবাই প্রবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ দিগ্‌বিদিক ছুটতে থাকে।

তার মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ গ্রাম জিরুইনেও বিরাজ করছে গভীর শোক। নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি জানার পর আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত

আপডেট সময় ১০:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬