ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক : চিফ হুইপ

আকাশ জাতীয় ডেস্ক: 

সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম।

বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়। তবে এই কমিটিতে থাকবেন সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা।

তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যাই করি না কেন, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।

সরকারি দলের চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা যা করণীয়, তার সবই আমরা করতে চাই এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে পাশে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক : চিফ হুইপ

আপডেট সময় ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬