ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বোনের জন্য কেক নেওয়া হল না সিলেটের নিশাতের

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গারবেজ ট্রাকের ধাক্কায় নিশাত জান্নাত (১৯) নামে সিলেটের এক তরুণী নিহত হয়েছেন।স্থানীয় সময় রবিবার (২৯ মার্চ) উডসাইড এলাকায় এ ঘটনা ঘটে।

নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়েরগড় এলাকার হেলাল আহমদের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সড়কেই মারা যান তিনি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় জোহরের নামাজের পর উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে জানাজা শেষে তাকে নিউজার্সির একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, রবিবার রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। এ সময় একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই জরুরি মেডিকেল সার্ভিস টিমের সদস্যরা তাকে মৃত ঘোষণা করে ।

নিহতের বাবা হেলাল আহমেদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। ২০১৭ সালে অভিবাসী ভিসায় তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি মেয়ের রূহের মাগফিরাত জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বোনের জন্য কেক নেওয়া হল না সিলেটের নিশাতের

আপডেট সময় ১০:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬