ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জেন জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

আকাশ জাতীয় ডেস্ক:

জেন জিরা বাহাত্তরের সংবিধান চান না বলে দাবি করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। নিজেকে জেন জি প্রতিনিধি উল্লেখ করে তিনি বলেন, ‘জেন জিরা বাহাত্তরের সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেন জি রা কি চায়? তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি, তার জবাব চায়। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। আমরা নতুন পতাকা, মানচিত্র পেয়েছি, সীমানা পেয়েছি। আমাদের পূর্ব পুরুষ ৭১ সাল রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন। কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? সেটাতো পায়নি।’

রোববার জাতীয় সংসদের অধিবেশেন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হান্নান মাসউদ।

নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙ্গন নিয়ে কথা বলেন হান্নান মাসউদ। নির্বাচনের সময় নিজের গাড়ি বহরে হামলার কথা উলে­খ করে সরকার দলীয় এমপিদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’

গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচার করেছেন উল্লেখ করে মাসউদ বলেন, ‘আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা ভুলে যাননি। কিন্তু এরপর ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার সে ব্যবস্থায় নিয়ে যাচ্ছেন। আরেকবার মাগুরার উপনির্বাচন আয়োজন হবে না, তার নিশ্চয়তা কেন দেবেন।’

নির্বাচনি প্রচারের সময়ে হামলার শিকারের কথা জানান এনসিপির এ নেতা। নির্বাচনের পরেও হামলার শিকার হয়েছেন উলে­খ করে তিনি বলেন, ‘আমার উপরে হামলা করেছিল। তারা কারা? ওরাতো তারা যাদের হাতে বিএনপি দলীয় নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এ বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে আবার। আপনাদের ভাইদের খুনিদের পুর্নবাসন করে আমাদের উপর লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক সম্পাদককে পাঠিয়েছেন অস্ত্রসহ আমাদের লোকদের উপর হামলা করতে।’

নির্বাচনের পরে শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নারীকে ধর্ষণ করা হয়েছে দাবি করে হান্নান মাসউদ বলেন, ‘৪২ দিন পার হলেও ডিএনএ প্রতিবেদন আসেনি। মামলা নিতে তিনদিন দেরি হয়েছে। সিভিল সার্জেন্ট প্রতিবেদন দিলেও ভুক্তভোগি নারী জানে না কি এসেছে। এ ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগ দেওয়া দরকার কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে, তাদের তালিকা করে বিচারের আওতায় আনার। বিরোধীদলীয় নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন, তার বিচার করা দরকার।’

রাষ্ট্রপতির ভাষণের উপর আরও আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ, মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

জেন জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

আপডেট সময় ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬