ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রান্তিলগ্নে নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য: শিবির সেক্রেটারি

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে কেবল মেধা নয়, বরং নৈতিকতাসম্পন্ন একটি প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া সব সময় ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হিসেবে পরিচিত এবং এখান থেকেই আগামী দিনের নেতৃত্বের পরিবর্তন আসবে।

রোববার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক, শহর আমির ও বগুড়া-৬ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল প্রমুখ।

সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও শহরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে মানুষের অধিকার ও প্রত্যাশাকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়া চলবে না। বিশেষ করে উৎসবের সময় সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান প্রাণহানিকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করে প্রশাসনের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।

সমাবেশে বগুড়ার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু এবং কৃষিভিত্তিক শিল্প প্রসারের মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দাবি জানানো হয়।

অন্য বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি কর্মীকে নৈতিক মানে বলীয়ান হয়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্রান্তিলগ্নে নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য: শিবির সেক্রেটারি

আপডেট সময় ০৬:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬