ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি ‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যের কোনো উন্নয়নমূলক কাজই সঠিকভাবে হয়নি : স্বাস্থ্যমন্ত্রী জেন জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ মার্চের ২৮ দিনে এলো ৩৩৩ কোটি ডলারের বেশি হলফনামা করে আ.লীগ থেকে অব্যাহতি নিলেন ‘দাপুটে’ নেতা বিরোধী দলের নোটিশ : বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের

আকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজক্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম ও যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারের নারী প্রধানের নামে ফামিলি কার্ড ইস্যু করা হয়েছে। তারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। সেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।

মন্ত্রী জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান জ্যাঁ পেসমে। তিনি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাসসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের

আপডেট সময় ০৪:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬