ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় পথচারী অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর (৩৮) নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারিকান্দি গ্রামের মৃত আরব আলীর ছেলে। তিনি বর্তমানে উত্তরার ১৪ নম্বর সেক্টরে বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেট ও আজমপুরের মাঝামাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন বলে জানিয়েছেন নিহতের ভাই আলমগীর।

আলমগীর আরও জানান, পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হওয়ার আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আপডেট সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬