ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। স্ত্রী রুবাকে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ লঞ্চে উঠছিলেন। রুবাও গুরতর আহত হয়েছেন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই লঞ্চের ধাক্কার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামে লঞ্চটি সদরঘাট থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় নৌকা পাশে ভিড়িয়ে ওই লঞ্চে যাত্রী উঠছিল। তখন ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে দুই লঞ্চের মধ্যে পড়ে নৌকাটি। নৌকায় থাকা সোহেল মারা যান এবং তার স্ত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য পেছানো শুরু করলে দুই লঞ্চের চাপায় পড়ে যায় ইঞ্জিনচালিত নৌকাটি। একজন যাত্রীর পা টুকরো হয়ে কেটে যায়। আরেকজন যাত্রী পিষ্ট হয়ে পানিতে পড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়

আপডেট সময় ০৮:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬