ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক নারী ও তাঁর দেড় বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় সরকারি আশ্রয় প্রকল্পের একটি বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন– সুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে ওয়াসিহা আক্তার। সুমির স্বামীর নাম মোহাম্মদ মিজান। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়। স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুমির বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করছিল মিজান।’

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, মিজান প্রথমে তাঁকে ফোন করে জানান, তাঁর স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬