ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত এবং নানা জটিল রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলছিল। পনেরদিন আগে তাঁকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

জিএম ফজলুল হক ১৯৯৬ সালে এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দেশের একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি একাধিকবার সিআইপি হন।

তাঁর মৃত্যুতে বর্তমান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্যান্য ৪টি আসনের সংসদ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

আপডেট সময় ০৯:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬