ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন জহিরুল ইসলাম নামের এক যুবক। হত্যার শিকার গৃহবধূর নাম হালিমা আক্তার।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা। তাদের ৪ বছর বয়সি একটি শিশু সন্তান রয়েছে।

ঘটনার পর জহিরুল ইসলাম নিজে ৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে খুনের বিষয়টি পুলিশকে জানান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। জহিরুল ইসলাম মধ্যপ্রাচ্যে থাকতেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর পতেঙ্গা এলাকায় লেগুনা চালিয়ে সংসারের খরচ চালাচ্ছিলেন। শনিবার পেঁয়াজু বানানো নিয়ে জহিরুল ও হালিমার মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে জহিরুল ছোরা দিয়ে হালিমার মাথায় সজোরে আঘাত করেন। এতে হালিমা গুরুতর জখম হন।

স্থানীয়রা হালিমাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

পতেঙ্গা থানার ওসি মোস্তাফা আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। জহিরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি না হলে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

আপডেট সময় ০৫:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬