ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মির্জাপুরে বাস উল্টে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- নওগা জেলার দামুরহাট উপজেলার জগনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে কল্যান মিয়া (১৭) ও জয়পুরহাট জেলার ক্ষেত্রলাল উপজেলার মহব্বতপুর গ্রামের অমলের ছেলে গোপাল (১৮)। পুলিশ ট্রাকচালক ও ট্রাকটি আটক করেছে।

বুধবার রাতে মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাসকে সজোরে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কল্যান ও গোপালের মৃত্যু হয় এবং কমপক্ষে ১০জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক নিহতের পরিচয় জানিয়ে বলেন, লাশ দুটি হাওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে বাস উল্টে নিহত ২

আপডেট সময় ১১:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭