ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

আকাশ জাতীয় ডেস্ক:

মীরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চলে নিজের প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত হয়েছেন মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে তার প্রাইভেটকারের সঙ্গে পানিবাহী ট্রাকের সংঘর্ষে তিনি আহত হন। বিকাল ৫টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দুপুরের দিকে নিজের প্রাইভেটকারে করে অর্থনৈতিক জোনের জিরো পয়েন্ট হয়ে নিপ্পন কোম্পানির দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি পানিবাহী ট্রাক এসে তার গাড়িকে চাপা দিলে গুরুতর তিনি আহত হন। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সেবা আধুনিক হাসপাতালে ও পরবর্তীতে চমেক হাসপাতালে প্রেরণ করে। বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে উপজেলা যুবদল সভাপতি কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মীরসরাইয়ের নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

আপডেট সময় ১০:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬