ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না: ডা. মাহমুদা মিতু

আকাশ জাতীয় ডেস্ক: 

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যরা খেজুর পেয়ে থাকেন। এ বিষয়টি প্রথম সামনে আনলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী এমপি হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে এবার মুখ খুললেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।

পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছেন।

এর আগে গত ৪ মার্চ এক পোস্টে তিনি বলেন, মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। মঙ্গলবার ড্রেইন টিউব ক্যানোলা সব খোলার পর নিজেকে মুক্ত মনে হচ্ছিলো। টানা ৮ দিন অলমোস্ট মৃত্যুর সঙ্গে লড়েছি। তবে নানা জটিলতায় শরীরের ওপর ধকল গিয়েছে। আমার হাতে ক্যানোলার আর জায়গা না থাকায় শেষে বাচ্চাদের ক্যানোলা দিয়ে হাত অলমোস্ট বেঁধে দেওয়া হয়েছিল। সে গল্প অন্য একদিন।

মাহমুদা মিতু বলেন, কাঠালিয়া রাজাপুর উপজেলা মসজিদ মাদ্রাসার মন্দির আশ্রমের স্পেশাল বরাদ্দের জন্য আসিফ মাহমুদ বরাবর নভেম্বরে আবেদন করেছিলাম। সেটা ডিসেম্বরে পাশ হলেও ইলেকশনের জন্য দেওয়া হয়নি। সেটা দেওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ, কিছুদিন পর কাঠালিয়ার রাস্তাঘাটের জন্য যে ১১৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে সেটার কাজ ও শুরু হবে।

তিনি বলেন, প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে, তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার লোভ, আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে। কারণ, আমি জানি এই কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যারা দুর্নীতি করে আপনাদের হক নষ্ট করবে তারা টিকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না: ডা. মাহমুদা মিতু

আপডেট সময় ০২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬