ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে প্রস্তুত বাংলাদেশ: এসকে সুর

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত (মার্জার) করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকও এ সংক্রান্ত একটি নীতিমালাও তৈরি করছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক মেনেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে মার্জারবিষয়ক কর্মশালা’তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসকে সুর চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মার্জারব্যবস্থা চালু রয়েছে। এটি নতুন কিছু নয়। তিনি বলেন, মার্জারের ক্ষেত্রে দুই ধরনের মার্জার হয়। প্রথমত একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে। দ্বিতীয়ত একটি দুর্বল ব্যাংক অপর একটি দুর্বল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে। মার্জার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে বলে এ কর্মকর্তা মন্তব্য করেন।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের অধ্যাপক ইয়াসিন আলী ও অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে প্রস্তুত বাংলাদেশ: এসকে সুর

আপডেট সময় ১০:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭